আল মামুন | ০১:৪২ এএম, ২০২৩-০৫-৩০
খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় আলোচিত নুরুল হক ওরফে হকি কোম্পানিকে হত্যা মামলায় বাবা-ছেলেসহ একই পরিবারের ৭ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে বিচারীক আদালত। তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
যাবজ্জীবন কারাদ- প্রাপ্তরা হচ্ছেন- মিজানুর রহমান(৭০), ছেলে শাহ আলম, মো. হারুণ, নুরুল আবছার, মো. আবদুল মোতালেব, মো. রেজাউল করিম ও মো. রাসেল। সোমবার (২৯ মে) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় প্রদান করেন। এ সময় মো. রাসেল নামে একজন পলাতক থাকলেও অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি পিপি অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি প্রকাশ্য দিবালোকে আসামিরা কুপিয়ে নুরুল হক ওরফে হকি কোম্পানিকে হত্যা করে। এ ঘটনায় রামগড় থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামি করে হত্যা মামলা রুজু করা হয়।
একই সালের ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় বাদী পক্ষের ১৬ জন স্বাক্ষীর মধ্যে ১২ জন এবং আসামি পক্ষের ২ জনসহ মোট ১৪ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এ রায় ঘোষণা করেন।
বাদীপক্ষে পিপিকে সহায়তা করেন অ্যাডভোকেট মো. আরিফ উদ্দিন ও জসিম উদ্দিন মজুমদার। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। অন্যদিকে-আসামি পক্ষের প্রধান আইনজীবি অ্যাডভোকেট মহি উদ্দিন কবির বলেন, তারা ন্যায় বিচার পাননি। হাইকোর্টে আপিল করবেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited